Disclaimer (দাবিত্যাগ)

BDDoctorsHub (bddoctorshub.com) ওয়েবসাইটে প্রকাশিত সকল তথ্য ও কনটেন্ট শুধুমাত্র সাধারণ জ্ঞান, তথ্য সরবরাহ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। আমাদের ওয়েবসাইট ব্যবহার করার ক্ষেত্রে নিচের বিষয়গুলো সম্পর্কে অবগত থাকার জন্য বিনীত অনুরোধ করা হলো:

১. মেডিকেল বা চিকিৎসা বিষয়ক সতর্কতা (Medical Disclaimer)

BDDoctorsHub কোনো হাসপাতাল, ক্লিনিক বা নিবন্ধিত চিকিৎসা প্রতিষ্ঠান নয়। আমাদের ওয়েবসাইটে প্রকাশিত স্বাস্থ্য বিষয়ক আর্টিকেল, টিপস, বা কোনো প্রোডাক্টের রিভিউ কখনোই একজন পেশাদার চিকিৎসকের পরামর্শ (Professional Medical Advice), রোগ নির্ণয় বা চিকিৎসার বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে না। আপনার যেকোনো শারীরিক বা মানসিক স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে ওয়েবসাইটের তথ্যের ওপর নির্ভর না করে সরাসরি একজন রেজিস্টার্ড বিশেষজ্ঞ ডাক্তার বা নিকটস্থ হাসপাতালের শরণাপন্ন হোন।

২. তথ্যের সঠিকতা ও পরিবর্তন (Accuracy of Information)

আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলার ডাক্তারদের চেম্বারের ঠিকানা, বসার সময় এবং হাসপাতালের তথ্যগুলো নির্ভরযোগ্য মাধ্যম থেকে সংগ্রহ করে নির্ভুলভাবে উপস্থাপন করার সর্বোচ্চ চেষ্টা করি। তবে, ডাক্তারদের ব্যক্তিগত শিডিউল, ফি বা হাসপাতালের অবস্থান যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। তাই দূর থেকে চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার পূর্বে অবশ্যই সংশ্লিষ্ট হাসপাতাল বা ডাক্তারের সহকারীর সাথে যোগাযোগ করে তথ্য নিশ্চিত করে নেওয়ার দায়িত্ব সম্পূর্ণভাবে ব্যবহারকারীর।

৩. অ্যাফিলিয়েট ও প্রোডাক্ট রিভিউ (Affiliate & Product Disclaimer)

আমাদের ওয়েবসাইটে বিভিন্ন হেলথ প্রোডাক্টের নিরপেক্ষ রিভিউ এবং কিছু থার্ড-পার্টি বা অ্যাফিলিয়েট লিংক যুক্ত থাকতে পারে। আপনি যদি সেই লিংকগুলোতে ক্লিক করে কোনো পণ্য ক্রয় করেন, তবে আমরা হয়তো একটি ছোট কমিশন পেতে পারি, যার জন্য আপনাকে কোনো অতিরিক্ত মূল্য প্রদান করতে হবে না। তবে যেকোনো পণ্য বা সাপ্লিমেন্ট কেনার আগে তার মান, মেয়াদ ও কার্যকারিতা নিজ দায়িত্বে যাচাই করে নেওয়ার অনুরোধ করা হলো।

৪. এক্সটার্নাল লিংক (External Links)

এই ওয়েবসাইটে অন্যান্য থার্ড-পার্টি ওয়েবসাইটের রেফারেন্স লিংক থাকতে পারে। আমরা শুধুমাত্র মানসম্মত ও প্রাসঙ্গিক ওয়েবসাইটের লিংক দেওয়ার চেষ্টা করি, তবে সেই সকল ওয়েবসাইটের কন্টেন্ট বা প্রাইভেসি পলিসির ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। লিংকে ক্লিক করে অন্য কোনো সাইটে ভিজিট করার কারণে কোনো ক্ষতি বা সমস্যা হলে BDDoctorsHub Editorial Team তার কোনো দায়ভার গ্রহণ করবে না।

এই ডিসক্লেইমার বা ওয়েবসাইটের কোনো কন্টেন্ট সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তবে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন:

  • ইমেইল: dkbiswas2025@gmail.com
  • ঠিকানা: ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা, বাংলাদেশ।